কারেন্ট টাইমসঃ হাটহাজারী মেখল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে রাউজান থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজিত সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন মেখল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সালাউদ্দীন চৌধুরী। সভায় সংবর্ধিত অতিথি রাউজানের মাননীয় সাংসদ এবং উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.বি.এম.ফজলে করিম চৌধুরী ছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাটহাজারীর সাংসদ আনিসুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাঃসম্পাদক ইউনুচ গনি চৌধুরী হাটহাজারী উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, সরোয়ার মোর্শেদসহ জেলা উপজেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে দুই এম, পি মহোদয় কে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন, ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
