গ্রামে কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা তৈরি করতে হবে-কৈয়ুম চৌধুরী

0

সিটি নিউজ,চট্টগ্রাম : গ্রামের তরুণ সমাজের কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন রিহ্যাবের সহ-সভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান,চন্দনাইশ সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী

রোববার ৩১ মার্চ চন্দনাইশ মিডিয়া ক্লাব, চট্টগ্রাম এর নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, মানবকল্যানে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করে তার প্রতিকার ও সমাধানের জন্য উদ্যোগী ভূমিকা ও আদর্শিক সমাজ গঠনে চন্দনাইশ মিডিয়া ক্লাবকে মৌলিক ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আমাদের কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে। শিল্পকে আমরা বহুমুখীকরণ করতে পারি। নতুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শিল্পায়ন করা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে।

এসব বিষয়ে গুরুত্ব আরোপ করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পূরবী দাশ, সাধারণ সম্পাদক এম এ হোসাইন, গোলাম সরওয়ার, মোহাম্মদ রাসেল, দেবজ্যোতি চক্রবর্তী দেবু।উল্লেখ্য,চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপিত যমুনা টিভির চট্টগ্রাম অফিস প্রধান জামশেদ চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.