স্টেডিয়ামের বাইরে পাক-আফগান সমর্থকদের সংঘর্ষ

0

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ক্রিকেটের মাঠের লড়াইয়ের পাশাপাশি বাইরেও চলছে পাকিস্তান আর আফগান সমর্থকদের চলেছে তুমুল মল্লযুদ্ধ। দু’পক্ষের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে। ইংল্যান্ড পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকও করে।

দুই দেশের মাঝে এই বৈরীভাব ইংল্যান্ডের লিডসেও দেখা গেলো। পাকিস্তান আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময় মারামারিতে জড়িয়ে পরে দুই দলের সমর্থকরা। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায় আফগানিস্তানের দুই উইকেট পরে যাওয়ার পর পাকিস্তানি সমর্থকরা উল্লাস করতে থাকে। তবে তখন পাকিস্তানের বিপক্ষে স্লোগান দিতে থাকে আফগান ভক্তরা।

এতে দুই দলের ভক্তদের মাঝে তুমুল মারামারি শুরু হয়। মাঠের বাইরে ছড়িয়ে পরে দুই দলের ভক্তদের এই মারামারি। একে অপরের দিকে বিভিন্ন জিনিস ছুড়তে থাকে দুই দলের ভক্তরা। স্থানীয় পুলিশকে পাত্তা না দিয়েই চলে দুই দলের ভক্তদের মারামারি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ চেষ্টা করছে ভক্তদের সংঘর্ষ থামানোর। আফগানিস্তান ভক্তদের দাবি এর সূত্রপাত করে পাকিস্তানি ভক্তরা।

আফগানিস্তানের বেশিরভাগ খেলোয়াড় তাদের ক্যারিয়ারের শুরুর দিকে পাকিস্তানে খেলা শিখে। তবে পরবর্তীতে ভারতীয় বোর্ড বেশি সাহায্য করায় পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নেয় তারা। পাকিস্তানি পেসার শোয়েব আখতার খেলার আগের দিন ভিডিওতে আফগানিস্তান দলকে শিক্ষা দেওয়ার কথা বলেন ও তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেন।

আফগানিস্তানকে বলে কয়ে হারানোর হুমকি দেন শোয়েব আখতার। তার এমন মন্তব্যর পর টুইটারে তুমুল সমালোচনার ঝড় উঠে। কিছুদিন আফগানিস্তানের সিইও পাকিস্তানকে আফগানিস্তানের কাছ থেকে ক্রিকেট শেখার কথা বলেন। সব মিলিয়ে মাঠে, মাঠের বাইরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে টানটান উত্তেজনা দুই দলের ভক্ত সমর্থকদের মাঝে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.