নেতানিয়াহুর নির্বাচনী বিজ্ঞাপন

0

সিটি নিউজ ডেস্ক : আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে অন্যরকম প্রচারে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে জিততে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সম্পর্কের বিষয়ে ফলাও করে প্রচার করছেন আলোচিত এই প্রধানমন্ত্রী।

দলীয় কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের বিশাল পোস্টার টানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এক সাংবাদিক পোস্টারের ছবি তুলে ক্যাপশনে লিখেছেন, নেতানিয়াহুর নির্বাচনী বিজ্ঞাপন: পুতিন, ট্রাম্প এবং মোদী৷

ইসরায়েলে ১৭ সেপ্টেম্বর থেকে সাধারণ নির্বাচন শুরু হতে চলেছে৷ এর মাঝে এইসব পোস্টারের মাধ্যমে নেতানিয়াহুর শক্তি তথা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি কতটা দৃঢ় তা বোঝানোর প্রচেষ্টা করা হয়েছে৷ যাতে তার দল সবথেকে বেশি ভোট পায় জনসাধারণের থেকে৷

নেতানিয়াহু ইসরায়েলে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রি পদে রয়েছেন৷ তবে চলতি বছরে মে মাসে তাকে নির্বাচনে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং তিনি অন্য দলের সঙ্গে জোট করতে ব্যর্থ হন৷ এই নির্বাচনে নেতানিয়াহুকে ফের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে৷

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.