ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান-সম্পাদক লেখক ভট্টাচার্য

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, শোভন-রাব্বানীকে পদত্যাগ করতে বলা হয়েছে। এসময় তিনি আরও জানান, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.