জিয়া সংবিধানে বিসমিল্লাহ এনেছেন, মদ-জুয়াও চালু করেছেনঃ তথ্যমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ এনেছেন, আবার মদ-জুয়াও চালু করেছেন। মানুষ এখন অনেক সচেতন, এসব বোঝে। বিএনপিই দেশে মদ-জুয়া চালুর হোতা। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দিবস উপলক্ষে ওই কর্মসূচির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান অভিযান প্রশংসনীয়। কিন্তু, যারা এ অভিযানকে স্বাগত জানাচ্ছেন না, প্রশংসা করছেন না, এটি রাজনৈতিক হীনমন্যতা।

দেশ থেকে অনাচার নির্মূলে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে অনুরোধ করবো- আসুন, আমরা দেশের জন্য কাজ করি। ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা করবেন না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.