খোকার মরদেহ আনতে সব ধরনের সহযোগিতা করবে সরকারঃ তথ্যমন্ত্রী

0

 

সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ঢাকার সাবেক এই মেয়রের মরদেহ দেশে আনতে সরকার ‘সর্বাত্মক’ সহযোগিতা করবে।

আজ সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে তথ্যমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ঢাকার সাবেক মেয়র ও সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি তার বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।

খোকার মরদেহ দেশে আনা নিয়ে কোনো সমস্যা রয়েছে কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, তিনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই বলা হয়েছিল। তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ও হবে, সে ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল।

গত পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন খোকা। এরমধ্যে দুর্নীতির মামলায় তার সাজাও হয়। বিদেশে থাকা অবস্থায় ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আর পাসপোর্ট পাননি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গুরুতর অসুস্থ অবস্থায় খোকা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন বলে বিএনপি নেতারা জানান। ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান খোকা।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.