করোনায় আরো ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬৯

0

সিটি নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৬৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জনে।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ২টা ৩০ মিনিটে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরো ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রাণহানি ঘটেছে ১১ জনের।

এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৪ জন করোনা রোগী। মোট সুস্থ হয়েছেন তিন হাজার ১৪৭ জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.