করোনায় আক্রান্ত হলেন শিক্ষামন্ত্রী 

0

সিটি নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ রবিবার (৬ ডিসেম্বর) রাতে পাওয়া কোভিড-১৯ রিপোর্ট থেকে বিষয়টি জানা যায়। বর্তমানে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, গতকাল (রোববার) রাতে শিক্ষামন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি বাসভবনে আইসোলেশন আছেন।

এদিকে, শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করেছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন (ইরাব) নেতৃবৃন্দ।এছাড়াও বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.