অর্থবাণিজ্য ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)`র সভায় দুই হাজার ৫৪৪ কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।
