করোনা টিকা নিলেন ক্রিকেটাররা

0

সিটি নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের টিকা নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাথে আছেন কোচ ও কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়।

নিউজিল্যান্ড সফরের আগেই জাতীয় দলের ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ সবার প্রথমে ভ্যাকসিন নিয়েছেন সৌম্য সরকার। তারপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভ্যাকসিন নিয়েছেন তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্যমতে, আজ ও শনিবার শুধুই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হবে। দুই দিনে মোট ৩৬ ক্রিকেটারকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।
আজকে টিকা গ্রহণ করছেন মোট ২৮ ক্রিকেটার।

এরমধ্যে আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈমসহ আরো অনেকে। বাকিরা আগামী পরশু নিবেন। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না।

এ সময় জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ছাড়াও অন্যান্য কোচিং স্টাফরা ভ্যাকসিন নিতে হাসপাতালে পৌঁছান।

ক্রিকেটারদের পাশাপাশি হাসপাতালে আসেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও কর্মকর্তারা। সঙ্গে ছিলেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিউজিল্যান্ড যাবেন ক্রিকেটাররা, ফিরে আবারও পবরর্তী ডোজ নেবেন বলে জানা গেছে।

জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু করোনার টিকা নেবেন ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।’

নান্নু আরও জানান, প্রথমে কথা ছিল দল হবে ২০ জনের, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন ১৯ জন।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.