চট্টগ্রাম অফিস : “শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল ২০১৫” টূর্নামেন্ট উপলক্ষ্যে আজ চট্টগ্রামে অবস্থান করছে ৫টি দল (কিং ফিশার ইষ্ট বেঙ্গল, কলকাতা মোহামেডান, সলিড এফসি শ্রীলঙ্গা, করাচি ইলেকট্রিক ক্লাব, দি স্পিঙ্গার বাজান ক্লাব আফগানিস্তান এবং চট্টগ্রাম আবাহনী)। আজ কিং ফিশার ইষ্টবেঙ্গল দল চট্টগ্রাম পুলিশ মাঠে বিকাল ৪টায় অনুশীলন করে। আজকে চট্টগ্রামে অবস্থানকারী ৫টি দলের মধ্যে আফগানিস্তানের ক্লাবটি লালখান বাজার মোড়স্থ এ্যাভিনিউ হোটেলে এবং অবশিষ্ট ৪টি দল পেনিনসুলায় অবস্থান করছে।
এদিকে “শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল ২০১৫” টূর্নামেন্টে দর্শকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে বাংলাদেশ প্রথম বারের মতো নগরীর টাইগার পাস মোড়ে সাবেক জাতীয় ফুটবলারদের অংশগ্রহণে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আয়োজিত হলো “পথ ফুটবল”। বিকাল ৪.৩০ঘটিকায় আয়োজিত এ ফুটবল প্রতিযোগিতায় খেলোয়াড়গণ ২টি ভাগে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম জেলা দলে সাবেক খেলোয়াড় রঞ্জিত এর নেতৃত্বে অংশগ্রহন করেন : কায়সার, দেবাষিষ দেবু, মিঠু, জাহেদ, মিন্টু, রানা, আস্কর ও ইকরাম। চট্টগ্রাম বিভাগীয় দলে সাবেক জাতীয় খেলোয়াড় এজহারুল হক টিপুর নেতৃত্বে অংশগ্রহণ করেন : মুন্না, পিঞ্চু, নাজু, নাসির, আসাদ, ফরহাদ এবং আনোয়ার। খেলাটি ৩-৩ গোলে ড্র হলেও দর্শকদের মাঝে বিপুল উৎসাহ সৃষ্টি করে এই পথ ফুটবল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এবং টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টূর্ণামেন্ট আয়োজক কমিটির সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টূর্ণামেন্ট কমিটির সহ-সভাপতি সিরাজউদ্দিন মো. আলমগীর।
