বিশ্বব্যাংকের পূর্বাভাস: লক্ষ্যমাত্রা অর্জন হবে না

0

অর্থবাণিজ্য ডেস্ক : চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে পূর্বাবাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জার্ট বলেন, আমরা মনে করি অর্থবছর ১৬ তে বাংলাদেশ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না।এই সময় তিনি বলেন বাংলাদেশ সাড়ে ৬ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, রাজনৈতিক ও বিশ্বঅর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না।তিনি বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে বাংলাদেশকে কিছু সংস্কার কাজ করতে হবে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক কমিটমেন্ট।

বিশ্বব্যাংক বিশ্বাস করে এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক দেশ হওয়ার যোগ্যতা আছে বাংলাদেশের।

তবে এক্ষেত্রে কিছু সংস্কার করতে হবে। দেশের অর্থনীতিতে খেলাপী ঋণ বেড়েছে। ব্যাংকিং খাতে সুশাসনের অভাব রয়েছে। আর পুজিঁবাজার এখনও অস্থিতিশীল। কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে।

ইউহানেস জাট বলেন, ভূ-রাজনৈতিক অস্থতিরতা বাড়ছে, ডলার শক্তিশালী হচ্ছে। এছাড়া চীনের অর্থনৈতিক গতি শ্লথ ও আর্থিক বাজার অস্থির। এই কারণে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যমাত্র অর্জন করতে পারবে না। সংবাদ সম্মলনে প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.