সিটি নিউজ : সংযুক্ত আরব আমিরাতে চল্লিশ বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরত আসার প্রস্তুতিতে থাকা নুরুল আলম নুরু মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী সংগঠন ‘প্রজন্ম বঙ্গবন্ধু’।
শনিবার রাতে আবুধাবির একটি হোটেলে এ মুক্তিযোদ্ধাকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল ছিলেন প্রধান অতিথি।
‘প্রজন্ম বঙ্গবন্ধু’ সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম সভাপতিত্বে সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এ কে এম আজিজুল হক, বৃহত্তর যশোর সমিতি ইউএস এর সভাপতি আবদুস সামাদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির সভাপতি শেখ রুহুল আমিন, জাহাঙ্গীর কবীর বাপপি, মাহবুব খোন্দকার, ফয়সল আহমদ, গোলাম কাদের ইফতি ও এনামুল কবীর রবিন।
সিটি নিউজ/এসআরএস
