রোববার থেকে নবম আন্তর্জাতিক উইমেনএক্সপো মেলা শুরু

0

গোলাম সরওয়ার  :   চট্টগ্রামে  আগামী রোববার থেকে মাসব্যাপী নবম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৫ শুরু হচ্ছে  রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে । মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার-প্রসার, ভোক্তা ও উদ্যোক্তাদের সম্পর্ক স্থাপনে চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করছে। মেলায় ইরান, পাকিস্তান, ভারত ও থাইল্যান্ড অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা আয়োজক কমিটির সভাপতি রেখা আলম চৌধুরী।

রোববার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রোববার থেকে নবম আন্তর্জাতিক উইমেনএক্সপো মেলা শুরু
পলোগ্রাউন্ড মাঠে মেলার সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, এবারের মেলায় ৩৫০টি স্টল, ১৫টি প্যাভিলিয়ন একটি এক্সিবিশন হল রয়েছে।

এছাড়া পাঁচদিন ব্যাপী মোবাইল ও আইটি ফেয়ার, অনলাইন শপ ফেয়ার, এবং আবাসন খাতে উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘হাউজিং ফেয়ার’ আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলেনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কামরুন মালেক, সিনিয়র সহসভাপতি গুলশানা আলী, সহ সভাপতি আইভি হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি খালেদা এ আউয়াল, মেলার কো চেয়ারম্যান সুলতানা নুরজাহান রোজী, আবিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.