সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ১, আহত ১৫

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড: আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাসের হেলপার। সীতাকুণ্ড বারআউলিয়ায় বাস উল্টে নিহত হয়েছে অজ্ঞাত এজজন আহত হয়েছে বাসের ১৫যাত্রী। এভাবে প্রতিদিন সীতাকুন্ডে সকালটা শুরু হয় লাশ দিয়ে। এখনও পর্যন্ত সড়ক দুর্ঘটনারোধে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বারআউলিয়া বসুরহাট থেকে আসা দ্রুত গতির বাস সূচনা পরিবহন রাস্তার উপর উল্টেযায়। ঘটনাস্থলেই মারা বাসের হেলপার। আহত ১৫ যাত্রীকে স্থানীয়রা চমেক হাসপাতালে প্রেরন করে।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ শহীদুল্লাহ জানান ঘটনাস্থল থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছি। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.