চট্রগ্রাম অফিস :: বন্ড সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রীর অভিযোগে লিবার্টি এন্নাটারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা করেছে শুল্ক গোয়েন্দো অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদি হয়ে মঙ্গলবার বন্ড কমিশনারেটে মামলাটি দায়ের করেন।
অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন জানান, লিবার্টি এন্নাটারপ্রাইজের গুদামে বন্ড সুবিধায় অানা প্রায় ৪৬ কোটি টাকার পণ্য কম পাওয়া গেছে, এসব পণ্য স্খানীয় বাজারে বিক্রী করে দেয়া হয়েছে, যাতে সরকারকে প্রায় ১১কোটি টাকার শুল্ক ফাঁকি দেয়া হয়েছে।”
প্রতিষ্ঠানটির গুদামে গার্মেন্টস এক্সোসরিজ তৈরীর কাচা মাল পলিপ্রোপইলিন ডুপ্লেক্স বোর্ড , এলডিপি , এলএলডিপি সব মিলিয়ে প্রায় ৩৫৬০ টন পণ্য কম পাওয়া গেছে, এই পণ্য দিয়ে রপ্তানীমূখী গার্মেন্টস শিল্পের জন্য বিদেশ থেকে বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে বলেও জানান তিনি।
জাকির হোসেন আরো জানান, এই পরিমাণ পণ্য খোলা বাজারে বিক্রীর বিষয়টি প্রমাণীত হওয়ায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ফতেয়াবাদের লিবার্টি এন্নাটারপ্রাইজ নামে বিভাগীয় মামলা দায়ের করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ১৮নভেম্বর থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর তদন্ত শুরু হয়, তদন্তে বিপুল পরিমান পণ্য নিয়ম ভঙ্গ করে খোলা বাজারে বিক্রীর বিষয়টি বেরিয়ে আসে, উল্রেখ করেন তিনি।
একই মালিকের সানরাইজ লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও খোলা বাজারে বন্ডের পণ্য বিক্রী করে প্রায় দুই কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে সোমবার।
