‘কপালে কলঙ্কের টিকা চাইনা’

0

চট্রগ্রাম অফিস :: প্রধানমন্ত্রী না থাকলে কেউ যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতো না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমাদের কপালে কলঙ্কের টিকা ছিল, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বর্তমান সরকার সেটা দূর করেছে। আমরা চাইনা আমাদের কপালে কলঙ্কের টিকা থাকুক।

শনিবার দুপুরে নগরীর হালিশহর আবাহনী মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যারা একাত্তরে হত্যা-গণহত্যা চালিয়েছে, মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের ফাঁসিও হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামকে দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রামকে অবকাঠামোগত দিক থেকে উন্নত করা হচ্ছে। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নিমার্ণ কাজ হাতে নেয়া হয়েছে। ভাসমান এলএনজি টার্মিনাল নিমার্ণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য একনেক থেকে ৫০০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী সাংসদ ডা. আফসারুল আমিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.