মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু

0

চট্রগ্রাম :: চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসি দিঘির পাড় এলাকায় হাশেম কলোনিতে পিকনিকে না নিয়ে যাওয়ায় অভিমান করে মা-মেয়ে একত্রে বিষ পান করে। এ ঘটনায় মেয়ে মীম বেপারী (১৩) ঘটনাস্থলে বিষক্রিয়ায় মারা যায়। গুরুতর আহত অবস্থায় মা আকলিমা বেগমকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর থানার উপপরিদর্শক আব্দুল গফুর বলেন, শুক্রবার বিকেলে হাশেম কলোনিতে একটি ভাড়া ঘরে আকলিমা ও মীম বেপারী নামে মা ও মেয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। এতে বিষক্রিয়ায় মেয়ে মীম বেপারী ঘটনাস্থলে মারা গেছেন। স্থানীয়রা মা আকলিমাকে উদ্ধার করে সন্ধ্যা ৭ টার দিকে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে আকলিমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেয়। মেয়ে মীমের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বন্দর থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে শুক্রবার ভোর চারটার দিকে মোঃ খোকন বেপারী এলাকার অন্যান্যদের নিয়ে কক্সবাজার পিকনিকে যায়। খোকনের উপর অভিমান করে স্ত্রী আকলিমা ও মেয়ে মীম না নিয়ে যাওয়ায় তারা আত্মহত্যার চেষ্ট করলে এ ঘটনা ঘটে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.