বিভিন্ন উপজেলায় নিয়মিত অভিযানে আটক ৫৯

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত মামলায় ৫৯ জনকে আটক করেছে পুলিশ ।

রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা যায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, রোববরার রাতভর অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত মামলার ৫৫ জনকে আটক করা হয় ।এছাড়াও জোরারগঞ্জ এলাকা থেকে ১০ পিস ইয়াবা ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.