ছবি বিকৃতি: লতিফকে তিনদিনের সময় দিলেন জনগণ

0

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অপরাধে জাতির কাছে ক্ষমা চাইতে তিনদিনের সময় দিয়েছে বন্দর-পতেঙ্গা আসনের জনগণ। এরমধ্যে ক্ষমা না চাইলে এলাকায় অবাঞ্চিত ঘোষণার হুমকি দেওয়া হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ হুমকি দেওয়া হয়। বন্দর-পতেঙ্গা আসনের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ফোরামের নেতা হাজী ইকবাল বলেন, শনিবার সংবাদ সম্মেলন করে নিজের দোষ অস্বীকার করে নগর আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কথা বলেছেন। এতে আমরা লজ্জিত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও মুখমণ্ডলের সঙ্গে এমএ লতিফের শরীর জুড়ে দেওয়ায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। জাতির জনকের সঙ্গে এমন বেয়াদবির উচিত শাস্তি চাই।

‘এমপি লতিফ বাববার নিয়ম ভঙ্গ করবেন আর আমরা সহ্য করে যাবো এটা হতে পারে না।’ এসময় সমাবেশে অংশ নেওয়া কর্মীরা লতিফের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.