নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালে এদেশে এতিম শিশু শব্দটি আর থাকবে না।এই শিশুরাই এক সময় দেশের নেতৃত্ব দিবে এমনটায় আশা প্রকাশ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল জলিল মন্ডল ।
২১ফেব্রুয়ারী সন্ধ্যায় পাহাড়তলীতে শিশু স্বর্গ, বার কোয়াটার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা জানান।
পুলিশ কমিশনার বলেন, মুক্তিযুদ্ধে ১৮ জন যুদ্ধ শিশুকে কানাডায় নিয়ে আপন মহিমায় লালন পালন করার মতো মহান কাজ করার জন্য বনি কাপাচিনো’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আজকে এখানে যে শিশুরা উপস্থিত আছে তাদেরও বাবা-মা ছিল, আবার কারো বাবা-মা থেকেও না থাকার মতো। এই সমস্ত শিশুদের দেখাশুনার দায়িত্ব নেওয়ার মতো মহান কাজে সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে চাইল্ড হেভেন আন্তর্জাতিক পরিচালক -কানাডা বনি কাপাচিনো, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) উক্য সিং, সমাজ সেবা কার্যালয় উপ-পরিচালক মিসেস -বন্দনা দাশ ’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
………………জেএম/ সিটিনিউজবিডি
