ঢাকা : বাংলাদেশ ব্যাংক তদন্ত কমিটির রিপোর্টের পরেই পরবর্তী ব্যবস্থা নেবে ।গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফজলে কবির রবিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন। ফজলে কবির বলেন, ‘রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির রিপোর্টের পরেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যে টাকা বের হয়ে গিয়েছে সেটা রিকোভারি (উদ্ধার) করা আমার প্রথম কাজ। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়টি নিশ্চিত করা হবে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.