ওমান প্রতিনিধি : বাংলাদেশ সমিতি ওমানের বৈশাখী উৎসব ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নব গঠিত কার্যকরী কমিটির সকল সদস্যকে সংবর্ধনা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ২২ এপ্রিল সিবিডি মাসা হলে। চার পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের সম্মানিত সভাপতি সফিকুল ইসলাম ভূইঞা ও সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওয়াহিদুল আলম চৌধুরী।
প্রথম পর্ব সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ক্লাবের কর্মকর্তাদের। সৈয়দ মনজুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম এবং ক্লাবের সন্মানিত সভাপতি সফিকুল ইসলাম ভূইঞা, সন্মানিত সহ সভাপতি সিরাজুল হক ও সাধারন সম্পাদক এম এন আমিন ।এসময় উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা আজিমুল হক বাবুল, রেজাউল করিম,আবদুর রহিম, আনোয়ার, বশর সরকার, জাহেদ, অজিত ও মোজাম্মেল সহ অন্যান্য কর্মকর্তা ।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণকরেন। তৃতীয় পর্বে রান্না প্রতিযোগীতায় শতাধিক মহিলা অংশ নেন এবং বিশজন ভালো রান্নার জন্য পুরস্কার লাভ করেন । শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সমিতির কর্মকর্তা নূর মোহাম্মদ, আবচার, রাশেদ, বক্কর, বাবলু, সুজন,বেলাল ও সকলের সহযোগিতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। স্পন্সর নিউ স্টার ট্রাভেল ইন্টারন্যাশনাল, গাল্ফ এক্সচেঞ্জ, প্রাণ ও ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতার ফলে আয়োজন সফল বলে মন্তব্য করেন সমিতির সবাই।

Comments are closed.