বাংলাদেশি দম্পতি যুক্তরাষ্ট্রে খুন, দুই ছেলে গ্রেফতার

সিটিনিউজবিডি  :   যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে বাংলাদেশি দম্পতি খুন হওয়ার ঘটনায় তাদের দুই ছেলেকেই গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাব্বি দম্পতির বড় ছেলে হাসিব (২১) রাব্বিকে গ্রেফতার করেছিল পুলিশ। এর পর বৃহস্পতিবার ১৭ বছর বয়সী ছোট ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তবে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম ও ছবি গোপন রাখা হয়েছে।
গত রবিবার রাব্বি দম্পতির গুলিবিদ্ধ লাশ তাদের বাড়িতে দেখতে পান রাব্বির বন্ধু। এ সময় তাদের দুই সন্তানের কেউ বাড়িতে ছিলেন না। খুনের দুই দিন পর মঙ্গলবার রাব্বি দম্পতির ছোট ছেলের সন্ধান পায় পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে বড় ছেলেকে গ্রেফতার করা হয়। এবার ছোট ছেলেকেও গ্রেফতার করল পুলিশ।
ধারণা করা হচ্ছে, বড় ছেলে হাসিবের সমকামিতায় বাবা-মায়ের অনুমোদন ছিল না। প্রতিবেশীদের ধারনা, এ কারণে রাব্বি দম্পতিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিভাগের আরও খবর

Comments are closed.