মিরসরাই প্রতিনিধি : উদ্বোধন হলো জমজম সুইটস্ এন্ড বেকস্ এর মিঠাছরা শাখার। জমকালো আয়োজনে বুধবার (১১ মে) সকালে মিঠাছরা বাজারে ফিতা কেটে শো-রুম উদ্বোধন করেন অতিথিবৃন্দ। জম জম সুইটস এন্ড বেকস্ এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন উদ্দিন সোহেল জানান, সফলতার সাথে গ্রাহকদের কাঙ্খিত সকল চাহিদা মেটাচ্ছে জম জম সুইটস। ঐতিহ্যবাহী মিঠাছরা বাজারে নবম শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এমরান উদ্দিন, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ন সরকার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক জামসেদ আলম, বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সৌদি আরবস্থ মিরসরাই সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, যুবলীগ নেতা শামীম চৌধুরী, সাংবাদিক এনায়েত হোসেন মিঠু, ইলিয়াছ রিপন, জম জম সুইটস এন্ড বেকস্ এর কর্মকর্তা মোহাম্মদ শহীদ।

Comments are closed.