অপহরণের দুইমাস ৮ দিন পর লাশ উদ্ধার

কামরুল ইসলাম দুলু : অপহরণের ২ মাস ৮ দিন পর পাহাড় থেকে যুবকের লাশ উদ্ধার করেছে সীতাকুন্ড পুলিশ। মামলার বিবরণে জানাযায়, গত ২১ মার্চ সীতাকুন্ড থানার ফৌজদার হাটস্থ উত্তর ছলিমপুর জলিল ষ্টেশন থেকে ফারুক (২৮) নামের এক যুবক ৬ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে ভাটিয়ারী যাওয়ার পথে দুপুর সাড়ে ১১ টার সময় অপহরণের শিকার হই। ফারুক শীপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন স্ক্রাপ লোহার ব্যাবসা করতেন।

অপহরনের পরদিন ২২ মে ফারুকের ছোট ভাই রাশেদ মিয়া(২৬) বাদী হয়ে সীতাকুন্ড থানায় মো : সুমন প্রকাশ সোহেল(৩২) পিতা-মো: আলম, মোসাম্মদ শাহিন আক্তার(২২),স্বামী মো: সোহেলসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে একটি ডায়রী করেন। (৮৮২/২২/০৩/২০১৬) ইং তারিখে।

অজ্ঞাত ব্যাক্তির মধ্যে জামাল উদ্দিন নামে এক ব্যাক্তিকে গতরাত দেড়টার সময় সীতাকুন্ড মডেল থানার পুলিশ গ্রেফতার করে, তার স্বীকাররোক্তি মুলক আজ ৩০ মে সকালে সলিমপুর পাহাড় থেকে অপহৃত ফারুকের লাশ উদ্ধার করেন। গলিত লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামী জামাল গ্রেফতার ও লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন সীতাকুন্ড মডেল থানার এস আই ইকবাল হোসেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.