জুবায়ের সিদ্দিকী : সালতানাত অব ওমানে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীগণ ইদানিং ট্রেডিং ব্যবসা সহ ব্যবসা-বাণিজ্যের কারণে আরব আমিরাত যেতে পারছেননা। শুধু মাত্র বাঙ্গালী ব্যবসায়ীগণ ওমান সরকারে আন্তরিকতা থাকলেও আমিরাত কর্তৃপক্ষ দুবাইতে ওমান থেকে কোন বাঙ্গালীকে প্রবেশ করতে না দেওয়াতে মাস্কাট বিমানবন্দর থেকে ব্যবসায়ীগন ফেরত যাচ্ছেন।
ওমানের সোশ্যল ক্লাবের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক জানান, এতে করে ওমানে বাঙ্গালী ব্যবসায়ী বিশেষ করে ট্রডিং ব্যবসায়ীগন বিপাকে পড়েছেন। এব্যাপারে ব্যবসায়ীগন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করেছেন।
ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, ওমানে বাংলাদেশীদের ব্যবসা করা কষ্টকর হয়ে পড়েছে শুধু মাত্র দুবাই গিয়ে মালামাল ক্রয় করতে না পারায়। এব্যাপারে বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ওমানের বাঙ্গালী ব্যবসায়ীরা ক্ষয়-ক্ষতির মুখে পড়বেন।

Comments are closed.