চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশের সাতবাড়িয়ায় আলহাজ্ব মাওলানা আবদুস সালাম-ছমুদা খাতুন ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি/ ৬ জুন সোমবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পৃষ্টপোষক আলহাজ্ব মহিউদ্দিন ও ডা: আলহাজ্ব কুতুব উদ্দিন সাতবাড়িয়া বহরমপাড়া, আরিফশাহ পাড়া, পলিয়াপাড়া, হাজীপাড়া, জাফরাবাদ, বৈলতলী, বশরতনগর, বরমা, বাতাজুরী ইত্যাদি গ্রামের ১৫টি মসজিদ, ৮টি মাদরাসা ও প্রায় ৩০০ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আলহাজ্ব ডা. কুতুব উদ্দিন, আলহাজ্ব মহিউদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ নাজির উদ্দীন, সৈয়দ শিবলী ছাদেক কফিল প্রমুখ।
ডা: কুতুব এ সময় বলেন, ইসলাম সাম্য, মানবতা ও শান্তির ধর্ম। রমজান ত্যাগ, ধৈর্য্য ও সংযম শিক্ষা দেয়। এছাড়া সাম্য ও ভ্রাতৃত্ব সুসংহত করে। মানুষকে ধর্মানুরাগী করে। তিনি বলেন, প্রতিবেশী গরীব ও অক্ষমদের প্রতি সকলের আন্তরিক হওয়া উচিৎ। সমাজ ও ধর্মে সকলের অধিকার সমান।

Comments are closed.