সৌদিআরবে বোমা হামলা

মোরশেদ রানা : সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র দূতাবাসের (কনস্যুলেট) সামনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে হামলাকারী নিহত এবং দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

আজ সোমবার (৪ জুলাই) সকালে ফালাস্তিনে, আল-আনদালৌস, আল-হামরা ও হেইল রোড বেষ্টিত কনস্যুলেটের সামনে এ হামলা চালানো হয়।

হামলায় আহত দুই নিরাপত্তারক্ষীকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানানো হয়নি। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.