চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া বদুর পাড়া এলাকার বদুর পাড়ায় হযরত জঙ্গলী শাহ (রহ.) মাজার সংলগ্ন হেফজখানা, এতিমখানা, মো. আনু মিয়া-শাহজাহান বেগম ফোরকানিয়া মাদরাসার ভিত্তির প্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
গত ৯ জুলাই বিকেলে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়ায় হযরত জঙ্গলী শাহ (রহঃ) মাজার সংলগ্ন হেফজখানা, এতিমখানা, মোহাম্মদ আনু মিয়া-শাহাজাহান বেগম ফোরকানিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে মাজার মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক হাজী রমিজ আহমদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। আওয়ামী লীগ নেতা এসএম মোরশেদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, দাতা সদস্য নাছির উদ্দীন, নাজিম উদ্দীন, নাছির উদ্দীন বাদশা, মাওলানা আলহাফ হোসেন, ছাত্রলীগ নেতা রেজাউল করিম, মো. নাছির উদ্দীন, মো. আলমগীর প্রমুখ। প্রবাসী জসিম উদ্দীন ৩৭ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট এই ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
এ বিভাগের আরও খবর

Comments are closed.