রপ্তানির লক্ষ্যমাত্রা ৩৭ হাজার বিলিয়ন ডলার

অর্থ ও বাণিজ্য : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেশি হয়েছে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৪-১৫ অর্থ বছরের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বেশি। চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা সাড়ে ৩৩ হাজার বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, লক্ষ্যপূরণ হবে। আজ (১৪ জুলাই) বৃহস্পতিবার সচিবালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তোফায়েল আহমেদ।

মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে অর্থাৎ ২০২১ সাল নাগাদ রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে ৬০ হাজার বিলিয়ন মার্কিন ডলার। সবার সম্মিলিত চেষ্টা থাকলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না বলেও জানান তোফয়েল আহমেদ।

জিএসপি সুবিধা পুনর্বহালে আশ্বাস দিলেও তা করেনি যুক্তরাষ্ট্র। এ সুবিধা না থাকায় রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএ, নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র প্রতিনিধিসহ রপ্তানি সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.