ব্যবসা-বাণিজ্য সবকিছু স্বাভাবিক : বাণিজ্যমন্ত্রী

অর্থ ও বানিজ্য : সাম্প্রতিক জঙ্গি হামলায় ব্যবসার উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দেশের ব্যবসা-বাণিজ্য সব কিছু আগের মত স্বাভাবিক। আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার (২৮জুলাই) সচিবালয়ে দেশের চলমান বাণিজ্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী প্রচেষ্টায় কল্যাণপুরে জঙ্গিদের নাশকতা রুখে দেয়া সম্ভব হয়েছে। আতংকিত হওয়ার কোনো কারন নেই। গ্রাম-গঞ্জেও আইন-শৃঙ্খলা বাহীনির তৎপরতা এখন বেড়ে গেছে। বর্তমানে জঙ্গি হামলা একটি বৈশিক হামলা। আইন-শৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

অচিরেই জঙ্গি তৎপরতা বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অতি দ্রুত এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠব। শান্তিপ্রিয় মানুষের দেশ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশের পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা অংশ নেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.