ডিম, মুরগি ও কাঁচাপণ্যের দাম বেড়েছে

সিটিনিউজবিডি : বেশ কিছুদিন যাবত কাঁচাপণ্যের দাম বাড়ছে। একই সঙ্গে বাজারে বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। বৃষ্টি ও দেশের কিছু কিছু স্থানে বন্যা পরিস্থিতিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় পণ্যের দাম বাড়ছে, বলছেন ব্যবসায়ীরা। শুক্রবার (২৯ জুলাই) কয়েকটি বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতা সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন তারা।

খুচরা ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে আড়তে কাঁচাপণ্যের দাম কম ছিল। তাই খুচরা কম দামে পণ্যে বিক্রি করা সম্ভব হয়েছে। গত দুই তিন দিন ধরেই পাইকারি বাজারে দাম বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যায় ফসল নষ্ট হওয়ার অজুহাতে দাম বেশি নিচ্ছে পাইকাররা।

শহরের কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, কাঁচামরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া প্রতিকেজি পেঁপে ৩০-৩৫ টাকায়, শশা ২০-৩৫ টাকায়, গাজর ৫০-৬০ টাকা, টমেটো ৮০-৯৫ টাকায়, ঝিঙে ৩৫-৪০ টাকায় , পটল ৩৫-৪০ টাকায়, উচ্ছে ৪০ টাকায়, কাকরোল ৪৫ টাকায়, ঢেঁড়স ৩৫-৪০ টাকায়, ধুন্দুল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকায়, যা গত সপ্তাহে ৭২-৭৫ টাকায়, আবার কোথাও কোথাও ৮০ টাকায় বিক্রি হয়েছে।

প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। আমদানি করা পেঁয়াজ ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা প্রতিকেজি রসুন বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকায়। প্রতিকেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকায়।

বাজারে মানভেদে প্রতিকেজি আদা ৮০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। কিছুদিন আগে প্রতিকেজি আদা ৬০-১৪০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ টাকায়। তবে একসঙ্গে ১০ কেজির বেশি গরুর মাংস কিনলে ৪০০ টাকা থেকে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি দেশি মসুর ডাল ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া নেপালি ডাল ১৪০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে অ্যাংকর (বুটের) ডাল ৫০ টাকা থেকে ৬০ টাকায়, খেসারির ডাল ৭০ থেকে ৭৫ টাকা বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫৫ টাকা থেকে ১৬৫ টাকা। ডিমের দাম আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। শুক্রবার প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩২ টাকায়।

বাজারে প্রতিকেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ৯৫ টাকায়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৫৫ টাকায়। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯২ টাকা থেকে ৯৫ টাকায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.