বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায় পুকুরের পানিতে ডুবে সাকিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১৭ আগষ্ট) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সাকিব উপজেলার পশ্চিম শাকপুরা জামশেদ মুন্সীর বাড়ির আজিজুল হকের ছেলে।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর জানান, বিকালের দিকে সাকিবকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে জানিয়েছে স্বজনরা।
