প্রবাস ডেস্ক : চট্টগ্রামের লোহাগড়ার কলাউজানের আদাবর গ্রামের যুবক বেলাল উদ্দিন (৩২) ওমানে গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বেলাল আদাবর দক্ষিনপাড়া মৌলানা আহমদ কবির সাহেবের বাড়ীর মোহম্মদ ইউসুফের পুত্র।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান, নিহত বেলাল দীর্ঘদিন যাবত ওমানে একটি সংস্থায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো, সকালে কর্মস্থলে যাওয়ার পথে বেলাল সড়ক দুর্ঘটনায় নিহত হন। বেলালের মৃত্যু সংবাদ বাড়ীতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
