দাবি পূরণ না হলে ট্রাক-পিকআপ চলাচল বন্ধ

0

ঢাকা : ৫ নভেম্বরের মধ্যে আট দফা দাবি পূরণ না হলে ৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রাক, কাভার্ড ভ্যান, দূরপাল্লার যান, পিকআপ ও মিনিট্রাক চলাচল বন্ধ করে দেয়া হবে।

আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৫ নভেম্বরের মধ্যে উচ্ছেদ হওয়া সায়েদাবাদ টার্মিনাল পুনবর্হালসহ আট দফা দাবি মানা না হলে ৬ নভেম্বরের মধ্যে সারাদেশে ট্রাক, কাভার্ড ভ্যান, দূরপাল্লার যান, পিকআপ ও মিনিট্রাক চলাচল বন্ধ করে দেয়া হবে। আল্টিমেটাম ছাড়াও ছয়দিনের নানা কর্মসূচি দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.