সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

0

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সীতাকুন্ড শুকলাল হাট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানের এক চালক নিহত হয়েছে। আহত হয়েছে চালকের সহকারী ।

গত বৃহস্পতিবার(২০ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত মো.সুমন(২৬) নীলফামারি হরিণছড়া এলাকার বাসিন্দা। আহত মো.হৃদয়(১৪) নগরীর মনছুরাবাদ এলাকার বাসিন্দা।

আগ্রাববাদ বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেলিফোন অপারেটর বিশান্তর বড়ুয়া জানান,গভীর রাতে শুকলাল হাট এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে পিকআপ চালক সুমন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় চালকরে সহকারী হৃদয়কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা যায়নি।ফায়ার সার্ভিসের সীতাকুন্ড ইউনিটের দুটি গাড়ি গিয়ে গাড়ি দুটি উদ্ধার করেছে। এই দুর্ঘটনায় ৫০ হাজার টাকার মতো ক্ষয়স্কতি নির্ধারণ করা হয়েছে বলেও জানান অপারেটর বিশান্তর বড়ুয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.