সৌদি আরবে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

0

অনলাইন ডেক্স : সৌদি আরবের রিয়াদে দুই বাংলাদেশির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে আল সাহাবিয়া মল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- লক্ষীপুরের রামগঞ্জের আব্দুল হাই এবং একই থানার জসিম উদ্দিন। তারা দুইমাস আগে কাজের জন্য সৌদি আরব এসেছিলেন।

এ বিষয়ে রিয়াদ দূতাবাসে যোগাযোগ করা হলে প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, এমন একটি খবর আমরা শুনেছি। সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

প্রতিবেশিরা জানান, আব্দুল হাইকে খুন করেছে জসিম উদ্দিন। খুন করার পর তিনি নিজেই আত্মহত্যা করেন। জসিম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.