মোরশেদ রানা : সৌদি আরবের রিয়াদে এক বাংলাদেশির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
গত মঙ্গলবার ১ নভেম্বর আল সাহাবিয়া মল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, লক্ষীপুরের রামগঞ্জের আব্দুল হাই কে একই থানার জসিম উদ্দিন গলাকেটে হত্যা করেছে।
এ বিষয়ে রিয়াদ দূতাবাসে যোগাযোগ করা হলে প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, বর্তমানে রিয়াদের সরকারি সিমেছি হাসপাতালে ঘাতক জসিম উদ্দিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। এবং একই হাসপাতালের হিমঘারে রাখা হয়েছে মৃত আব্দুল হাই এর লাশ।
উল্লেখ্য, জসিম উদ্দিন নিজ হাতে আব্দুল হাই কে খুন করার পর নিজে চুরি দিয়ে আত্নহত্যা করতে চেষ্টা করেছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে।
