চিটাগং ভাইকিংস জয়ের ধারায় ফিরেছে

0

সিটিনিউজবিডি :   তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস এবার চট্টগ্রামের দর্শকদের হতাশ করেনি । রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলে জয়ের ধারায় ফিরেছে চিটাগং।

মোহাম্মদ নবী ও এনামুল হক বিজয়ের ব্যাটিং আর তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে রাজশাহীকে ১৯ রানে হারিয়েছে ‘স্বাগতিক’ দল।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবী ও এনামুল হক বিজয়ের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান করে চিটাগং। জবাবে ৯ উইকেটে ১৭১ রানের বেশি করতে পারেনি রাজশাহী।

ষষ্ঠ ম্যাচে চিটাগংয়ের এটা দ্বিতীয় জয়। চতুর্থ ম্যাচে তৃতীয় হার রাজশাহীর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.