জাতিয়করণের দাবীতে সীতাকুণ্ডে শিক্ষকদের মানব বন্ধন

0

সীতাকুণ্ড প্রতিনিধি : বেসরকারী শিক্ষকদের চাকুরী ও শিক্ষা ব্যবস্থা জাতিয়করণসহ বিভিন্ন দাবীতে আজ রোববার বেলা ১১ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরক লিপি প্রদান করেন। সীতাকুণ্ড শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্দনে বক্তব্য রাখেন।

সমিতির সেক্রেটারী মোঃ আবু বকর,আন্ত: মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারী ও যুবাইদিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবির, কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজের অ্ধ্যক্ষ নাছির উদ্দিন,সীতাকুণ্ড বালিকা স্কুলের প্রধান শিক্ষক দিদারুল আলম, লতিফা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান মিয়া, হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার নাথ,বাড়বকুণ্ড সিসিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজীব বাবু,বড়দারোগার হাট মাদ্রাসার সুপার মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.