চাকতাই’র ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধের আহবান
চট্টগ্রাম : চাকতাই ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা উপদেষ্টা প্রধান অালহাজ্ব নাজমুল হক মিয়ার সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয় গতকাল শনিবার ১০ ডিসেম্বর সকাল ১১ঘটিকায়। সভা্য় সংগঠনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন উপদেষ্ঠা পরিষদ সদস্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, সংগঠনের সভাপতি এম এ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণদাশ মজুমদার. হাজী সিরাজুল ইসলাম,প্রফেসর মোহাম্মদ নাসের, মোঃ বেলাল হোসেন চৌধুরী, নাছির উদ্দিন, মুজিবুল হক সিকদার, মোহাম্মদ নবী হোসেন, আবুল কালাম সওদাগর, মোঃ আজীম শরীফ, হারুনুর রশিদ, হাজী নুরুল আমিন, হাজী আনিসুর রহমান,কামরুল ইসলাম কাজল প্রমূখ। ঊপদেষ্ঠা প্রধান জনাব নাজমুল হক মিয়া বলেন সরকারী অবকাঠামো গত সুবিদা বঞ্চিত দেশের এই প্রাচীণতম বানিজ্য কেন্দ্রের ঐতিহ্য হারাতে বসেছে, এই সংকট উত্তোরণে ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য চাকতাই ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী পরিষদ কে আরো গতিশীল হওয়ার আহবান জানান।
