সিটিনিউজবিডি : বাংলাদেশ কৃষি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আউয়াল খান বলেছেন, কৃষি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে। তথাপি ব্যাংকিং সেক্টরে কৃষি ব্যাংক ৮/১০টি ব্যাংকের ন্যায় দেশ ও জাতির কল্যাণে সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। আর এ জন্য কৃষি ব্যাংকের একঝাঁক নিষ্ঠাবান, দায়িত্ববান কর্মকর্তা, কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্ভব হয়েছে। তাই ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন ২০১৬ এর প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন।
নগরীর ষোলশহরস্থ এলজিইডি ভবনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিকেবি চট্টগ্রাম বিভাগের মহানব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম।
কৃষি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিকেবি চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম।
বিগত দিনের সার্বিক অডিট রির্পোট এবং আগামী দিনের কর্মমুখী বাস্তবতা তুলে ধরে বক্তব্য রাখেন বিকেবি চট্টগ্রাম পশ্চিমের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার ভট্টাচার্য্য, বিকেবি চট্টগ্রাম পূর্বের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আহমদ কবির, কক্সবাজার অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: নুরুন্নবী, বিকেবি পটিয়া অঞ্চলের রিজিনাল ম্যানেজার খালেদ হোসেন, বিকেবি বান্দরবান অঞ্চলের রিজিনাল ম্যানেজার মো: আশরাফুল আলম, বিকেবি রাঙ্গমাটি অঞ্চলের রিজিনাল ম্যানেজার বোরহান উদ্দিন আহমেদ, বিকেবি খাগড়াছড়ি অঞ্চলের রিজিনাল ম্যানেজার নেছার উদ্দিন জাহাঙ্গীর, বিকেবি আগ্রাবাদ কর্পোরেট শাখার বিভাগীয় জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, বিকেবি চট্টগ্রাম কর্পোরেট শাখার বিভাগীয় জেনারেল ম্যানেজার এস এম মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিকে পুষ্পস্তর্বক অর্পণ করেন মিসেস শারমিন আক্তার, মিসেস শিরীন আক্তার ও মিসেস শারমিন আফরোজ। এছাড়া বিকেবি কর্মচারী ইউনিয়ন সিবিএ চট্টগ্রাম বিভাগের পক্ষে সংগঠনের সহ সভাপতি মো: আকবর হোসেনের নেতৃত্বে মো: নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সৈয়দ ইমাম হোসেন, সজল দাশ, সুজয় গাঙ্গুলী, রাজু দাশ, মো: ইউনুচ, জীবক বড়ুয়া, রফিকুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ আউয়াল খান ও কে মহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলামকে ফুলেল অভিনন্দন জানান।
