নিজস্ব প্রতিনিধি : চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে শনিবার(৩১ ডিসেম্বর) নগরীর দি কিং অব চিটাগাং ক্লাবে দিনব্যাপী চন্দনাইশবাসীর মিলনমেলা ও মেজবান-২০১৬ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সমিতির কার্যকরী সংসদের প্রস্তুতি সভা সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জামালখান অস্থায়ী অফিসে অদ্য ২৭ ডিসেম্বর’১৬ইং অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির ট্রাস্টি সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন, ট্রাস্টি সম্পাদক বাবর আলী ইনু, ট্রাস্টি সি: সহ-সভাপতি অধ্যাপক আজম খান, সমিতিরি স:সহ-সভাপতি মাকসুদুর রহমান, আবদুল নবী খান, আবদুল সবুর, আবু তাহের চৌধুরী, এড. দেলোয়ার হোসেন, আবদুল মান্নান, আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম, আরশাফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এড. মো: নজরুল ইসলাম, ডাঃ ওয়াজেদ অভি, মো: ইদ্রিস সেলিম, এস.এম. মুসা তসলিম, বেলাল হোসেন মিঠু, টিটু বড়ুয়া, আবু নোমান হাসানুল হক চৌধুরী, এড. আরিফুর জামান, এড. সুমন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে চন্দনাইশ সমিতির সকল পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্যদের সকাল ১০ টায় উপস্থিত হয়ে মিলনমেলা সফল করার জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে চন্দনাইশের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
