শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ার ক্রিকেট ক্যাম্প সম্পন্ন
সিটিনিউজবিডি : বাংলাদেশ হুইল চেয়ার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে চিটাগাং ফিজিক্যাল ডিজ্যাবলিটি ক্রিকেট ক্লাব ও চিটাগাং উইমেন্স ক্রিকেট ক্লাবের সহযোগীতায় এশিয়া কাপ ২০১৭ এর পূর্ব প্রস্তুতি নেওযার জন্য চট্টগ্রাম থেকে প্রথমবারের মত প্রতিভাবান ২০ জন হুইলচেয়ার ক্রিকেটার নিয়ে প্রতিভা অন্বেষণ ক্যাম্প অনুষ্ঠান বাংলাদেশ হুইলচেয়ার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোঃ মহসিনের সভাপতিত্বে ও চিটাগাং ফিজিক্যাল ডিজ্যাবলিটি ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আদিল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্বোধক হিসাবে ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও চট্টগ্রাম চেম্বার এর পরিচালক জনাব অহিদ সিরাজ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদিকা রেজিয়া বেগম ছবি, ব্রাদার্স ইউনিয়নের পরিচালক আব্দুর রশিদ লোকমান, রাইট এ্যাকশন ফর ডিজাব্যালিটি (র্যাড) এর সাধারণ সম্পাদিকা এডভোকেট নুরজাহান, সেন্টার ফর ডিজ্যাবিলিটি (সিডিসি) এর প্রধান নির্বাহী লুৎফুন নেসা রূপসা, সাবেক ক্রিকেটার কাইসার আহমেদ, দুরন্ত ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী আরফাতুল ইসলাম আকিব, ব্রাজুকা স্পোর্টস ম্যানেজমেন্ট এর পরিচালক সিদ্দিক আল মামুন, চিটাগাং মডেল ইয়ুথ পার্লামেন্টের সদস্য ডা. মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশন এর অন্যতম সদস্য সোহেল, মিজান, রাসিফ, নেওয়াজ, সাজ্জাদ, ইবলুন, ফাহিম প্রমুখ।
