বরকল এস জেড স্কুল ও মাঠ সুরক্ষায় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

0

নিজস্ব প্রতিবেধক :  বরকল এস জেড উচ্চ বিদ্যালয় স্কুল ও মাঠ রক্ষা কমিটির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক চট্টগ্রামের মাধ্যমে জেলা প্রশাসন অফিস চট্টগ্রামে স্মারকলিপি পেশ করা হয় আজ বৃহস্পতিবার(৫ জানুয়ারি)। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কালাম চৌধুরী, বরকল এস জেড উচ্চ বিদ্যালয় স্কুল ও মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক এ এম এস ইসলামাবাদী গাজী, সমাজকর্মী শফিকুল ইসলাম রাহী, চন্দনাইশ ছাত্র সমিতি‘র সভাপতি সংগঠক নোমান উল্লাহ বাহার, মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগ নেতা জিল্লর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফোরাম-চন্দনাইশ উপজেলার সভাপতি আরিফ মঈনুদ্দিন, ছাত্রনেতা এ কে এম নাঈম উদ্দিন সায়েম, ক্রীড়া সংগঠক শাহেদুল ইসলাম, কবি আসিফ ইকবাল, চট্টগ্রাম নাগরিক ফোরামের সদস্য মেজবাহ উদ্দিন প্রমুখ।

স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুচক্রী মহল কর্তৃক নির্মিতব্য বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ক্রীড়া-সংস্কৃতি চর্চার সুযোগ প্রসারিত রাখতে আহ্বান জানানো হয়। যেখানে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মাঠের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার ও যে সকল প্রতিষ্ঠানে মাঠ নেই সে সকল প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিল করার আইন বিদ্যমান।

সেখানে চন্দনাইশের বরকল ইউনিয়নে অবস্থিত বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করে ও খেলার মাঠ সংকুচিত করার অপপ্রয়াস নিন্দনীয় ও এলাকাবাসীর বিক্ষুব্ধতার উৎসে পরিণত হয়েছে। উল্লেখিত মাঠে বিভিন্ন ধর্মীয় উৎসব, জাতীয় অনুষ্ঠান, ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র, রাজনৈতিক সভা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয়। বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রস্তুতিকালে এটি মুক্তিযুদ্ধের ট্রেনিং স্থান হিসেবে বহুল ব্যবহৃত হয়।

এছাড়াও মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর আহ্বানে কমান্ডার শাহজাহান ইসলামাবাদীর নেতৃত্বে এখানে অস্ত্র সমর্পণ করেন মুক্তিযোদ্ধারা। ঐতিহাসিক এই মাঠটি দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ করলে এলাকার তরুণ সমাজ বিপথগামী হবার আশঙ্কা রয়েছে। বিশেষভাবে উল্লেখ্য দক্ষিণ চট্টগ্রামের এই অনন্য বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা হচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত নেতা, সাহিত্যিক, সাংবাদিক, ও কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.