ইসলামী ব্যাংক ব্যবস্থাপনায় পরিবর্তন : নতুন চেয়ারম্যান আরাস্তু খান

0

নিউজ ডেস্ক : পরিবর্তন এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় । প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাস্তু খান।

ইসলামী ব্যাংকে দায়িত্ব পাওয়ার আগে আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি লাভের পর আরাস্তু খান যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) বিষয়ে।

আরাস্তু খান ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার গরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.