কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড:: সুশিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্রীদের দেশ গড়ায় অংশ নিতে বললেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম।
রোববার (১৫ জানুয়ারি) সীতাকুণ্ডের কুমিরা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষার কোন বিকল্প নাই, যে যত বেশি শিক্ষিত হবে সে তত উন্নত হবে, তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, আর তার জন্য সহযোগীতা করছে বর্তমান সরকার, দেশে আজ উন্নয়নের জোয়ার বয়ছে, সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।
তিনি ছাত্রীদের উদ্যেশ্য করে বলেন, তোমরা ভাল করে পড়াশোনা করবে,দেশের উন্নয়নে আগামী দিনে হাল ধরবে তোমরাই। তাই পড়ালেখার কোন বিকল্প নেই।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন। লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল সিদ্দিকী, দাতা ও স্কুল পরিচালনা পরিষদ সদস্য সাফিয়া সুলতানা আজিম,সদস্য নজমুল হক চৌধুরী,৭ নং কুমিরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী,সাবেক চেয়ারম্যান আ. ফ. ম মফিজুর রহমান,মছজিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ভৌমিক, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়াপ্রমূখ।
এ বিভাগের আরও খবর
