নিজস্ব প্রতিনিধি:: জঙ্গীবাদ, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে চন্দনাইশের ৫নং বরমা ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং এর এক মতবিনিময় সভা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দীন খন্দকার।
বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) দিপঙ্কর রায়, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাস্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ জাবের হোসেন চৌধুরী, হারুন সওদাগর, খোরশেদ আলম চৌধুরী টিটু, বরমা মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল ও যুবলীগ নেতা এস এম সেলিম। প্যানেল চেয়ারম্যান আবু জাফর ও ইউপি সচিব রাজিব কুমার মিত্র-র সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, ইউপি মেম্বার শাহ আলম, ইউপি মেম্বার মনোয়ারা বেগম, আ’লীগ নেতা শফিকুল ইসলাম মিন্টু প্রমূখ।
সভায় জঙ্গীবাদ, সন্ত্রাস,গরু চুরি, সিদেল চুরি, মাদক সেবন ও পাচারসহ সকল অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসন ও জনগন ঐক্যবধ্যভাবে কাজ করলে অপরাধ দমন সম্ভব হবে। সভায় এলাকায় রাত্রীকালীন পাহাড়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
